গাজীপুরে জাল টাকা তৈরির কারখানা আবিষ্কার

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর মহানগরের টঙ্গীতে জাল টাকা তৈরির কারখানা আবিষ্কার করেছে র‌্যাব।সোমবার রাতে অভিযান চালিয়ে ৫ লাখ ৪০ হাজার টাকার

2026-01-27T17:27:30+00:00
2026-01-27T17:27:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে জাল টাকা তৈরির কারখানা আবিষ্কার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ১৫৫)
X

গাজীপুর মহানগরের টঙ্গীতে জাল টাকা তৈরির কারখানা আবিষ্কার করেছে র‌্যাব। 

সোমবার রাতে অভিযান চালিয়ে ৫ লাখ ৪০ হাজার টাকার মূল্যমানের জাল নোট, পেপারে প্রিন্টেড অবস্থায় ৯ লক্ষ ১০ হাজার টাকা মূল্যমানের জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জামসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের লেফটেন্যেন্ট কমান্ডার মো. নাফিজ বিন জামান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া আলম মার্কেট এলাকার আরিফ রায়হান (৩১), গাইবান্দার গাবিন্দগঞ্জ থানার শক্তিপুর বাজার এলাকার মো. রুবেল মিয়া (৩৩) ও ময়মনসিংহের মুক্তাগাছা থানার ঘোঘা এলাকারমোঃ জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)। রুবেল মিয়া খোকন ভিলায় এবং সবুজ টঙ্গী পশ্চিম থানার আ. রহমানের বাড়ীতে বসবাস করেন।
র‌্যাব কর্মকর্তা বলেন, মঙ্গলবার রাতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল বিশ্বস্ত সোর্স এবং গোপন সংবাদ এর মাধ্যমে জানতে পারে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার খোকন ভিলার ৫ম তলায় কতিপয় ব্যক্তি জাল টাকা তৈরীর কারখানা খুলে অবৈধ জাল টাকা বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে ওই তিনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দখল থেকে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যমানের জাল নোট,  পেপারে প্রিন্টেড অবস্থায় ৯ লক্ষ ১০ হাজার টাকা মূল্যমানের জাল নোট, জাল টাকার তৈরীর চারটি প্রিন্টার, তিনটি ল্যাপটপ, একটি পেপার কাটার মেশিন, একটি লেমিনেটিং মেশিন, দুইটি পেপার বাইন্ডার মেশিন, একটি স্কেনার মেশিন, বিভিন্ন রংয়ের ১৫ টি প্রিন্টারের কালি, ২৫ টি স্ক্রিন ফ্রেম, দুইটি স্ক্রিন লক ফ্রেম, চারটি প্লাষ্টিকের স্কেল, পাঁচটি এন্টি কাটার, ছয়টি রুল ফুয়েল পেপার, ১.৫ লিটার, স্পিরিট, একটি স্প্রে রং, দুই বোতল ক্যামিকেল, জাল টাকা তৈরীর বিভিন্ন সাইজের কাগজ ১০ রীম ইত্যাদি উদ্ধার ওজব্দ করা হয়। 

র‌্যাব কর্মকর্তা আরো বলেন, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ টাকার জাল নোট তৈরীসহ বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy