মৌলভীবাজারে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণজোয়ার

মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর- রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম

2026-01-27T17:38:04+00:00
2026-01-27T17:38:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজারে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণজোয়ার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ১০২)
X

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর- রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেন- মৌলভীবাজারে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণজোয়ার চলছে৷ আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। কারণ এবারের নির্বাচন হলো আপনাদের যে গনতান্ত্রিক অধিকার টা হাসিনা খর্ব করেছিল। তিন তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি। এই ভোটের অধিকারটা সেন্টার গিয়ে প্রতিষ্ঠিত করবেন। সে জন্য আমাদের সকলেই ভোট সেন্টারে যেতে হবে। এই ভোটের মাধ্যমেই আওয়ামী লীগের চুড়ান্ত চপেটাঘাত হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার, বাজার টার্ণিং ঘুরে ধানের শীষের লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নাসের রহমান বলেন- অতীতে এ জেলার যত উন্নয়ন হয়েছে তা বিএনপি সরকারের সময়ই হয়েছে। আর কোনো সরকারই এতো বৃহৎ পরিসরে কোনো উন্নয়ন করেনি। তিনি বলেন- কক্সবাজার ও মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু পতিত স্বৈরাচার সরকার কক্সবাজারের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে কাজ করেছে। সেখানে এয়ারপোর্ট, রাস্তা, রেল লাইন সমুদয় খাতে উন্নয়ন হয়েছে। কিন্তু মৌলভীবাজারে এর ছিটেফোঁটা উন্নয়নও হয়নি। যার একমাত্র কারণ এটি সাইফুর রহমানের জেলা। আমাদের দুই থানায় ও পৌরসভায় গ্রামীণ অবকাঠামোর যে রাস্তাঘাট সেগুলো গত ১৭ বছর ধরে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। সেগুলো উন্নয়নে ও সংস্কারে পদক্ষেপ নেব। এছাড়া পর্যটন জেলা হিসেবে শমসেরনগর বিমানবন্দর চালু সহ শ্রীমঙ্গল টু ঢাকা গামী স্পেশাল ট্রেন চালু করার পদক্ষেপ নেব।

গণসংযোগ কালে তাঁর সঙ্গে ছিলেন- জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.ফখরুল ইসলাম,জেলা বিএনপি নেতা আয়াছ আহমদ,মাহমুদুর রহমান,সেলিম সালা উদ্দিন,বদরুল আলম,এম ইদ্রিস আলী,পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান,সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান,সিনিয়র সহ সভাপতি সারওয়ার মজুমদার ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামাল,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল আহমদ,সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy