প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম (ভিজিট : ৬১)

X
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার(ভূমি) প্রদীপ কুমার দাস এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৌলতপুর থানার ওসি মোঃ আরিফুর রহমান, দৌলতপুর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ জিয়াউল ইসলাম, বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার সুলতান মিজান,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রীনা খাতুন, ইউপি চেয়ারম্যান খোয়াজ হোসেন প্রমুখ।
সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে তফসিল অনুযায়ী নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, গণভোটের প্রচার-প্রচারণা চালানো, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সচেষ্ট হবার আহবান জানান। এ সকল কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।