প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৮:১৯ পিএম (ভিজিট : ৬৬)

X
নীলফামারী সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ সরাসরি উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।
নীলফামারীর ১নং চওড়া বড়গাছা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত গুচ্ছগ্রাম (আদর্শ গ্রাম)এর ১৩০টি অসহায় পরিবার, প্রাক-প্রাথমিক মন্দিরভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় শিক্ষার্থী, পূর্ব খোকশাবাড়ি শাহপাড়া রাহমানিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী, বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝেও ২৭৫০টি কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, ‘শীত মৌসুমে যেন কোনো মানুষ কষ্ট না পায়, সে লক্ষ্যেই সরকার ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীত যতদিন থাকবে, ততদিন পর্যন্ত এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।