দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: নুর

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালী-৩ আসনের বিএনপির জোট প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশি-বিদেশি একটি শক্তি নির্বাচনকে বানচাল

2026-01-27T20:41:13+00:00
2026-01-27T20:41:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: নুর
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ৬১)
X

পটুয়াখালী-৩ আসনের বিএনপির জোট প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশি-বিদেশি একটি শক্তি নির্বাচনকে বানচাল করতে চায়। মঙ্গলবার দুপুরে গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নুরুল হক নুর বলেন, এসব দেশি-বিদেশি শক্তির সঙ্গে আঁতাত করে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন অরাজক পরিবেশ সৃষ্টি করছেন। প্রশাসন ও নির্বাচন কমিশন যদি কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনে, তাহলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা রয়েছে। তিনি তাঁর সমর্থকদের ওপর হামলা ও হুমকি-ধামকির অভিযোগ তুলে ধরে বলেন, এতে কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এলাকায় শান্তি বজায় রাখা এবং সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন- সেজন্য নেতাকর্মীদের শান্ত-শৃঙ্খলা রক্ষার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন ভিপি নুর। 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy