প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম (ভিজিট : ৪৯)

X
দিনাজপুরের বিরামপুর উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের অলির মোড়ে সারাদেশে চলমান শৈতপ্রবাহে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
মঙ্গলবার সকাল ৯ টায় ১নং মুকুন্দপুর ইউনিয়নের অলির মোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের সুদক্ষ চিকিৎসকবৃন্দ সুশৃঙ্খলভাবে অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে স্বাস্থ্যসেবা নিতে আশা মহিলা ও পুরুষসহ সকল বয়সের মানুষের প্রাথমিক সমস্যার কথা শুনে পরামর্শ প্রদান পূর্বক ফ্রি ঔষধ প্রদান করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত অসুস্থ মানুষদের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মিবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
চলতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাতী দল (বিএনপি'র) দিনাজপুর ৬ আসনে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এলাকার ধানের শীষের প্রার্থী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন কে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার প্রত্যয় নিয়ে ও এলাকার সার্বিক উন্নয়নসহ স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে নেতা কর্মীবৃন্দ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের সহযোগিতা করেন।