কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে মতবিনিময় সভা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে

2026-01-27T20:48:44+00:00
2026-01-27T20:48:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে মতবিনিময় সভা
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ২২৭)
X

কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। সভাটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নাজিরপুর প্রোগ্রাম অফিসের প্রোগ্রাম অফিসার তাপসী সাংমা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক হোসেন এবং নান্দাইল ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রং।

বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম সমাজের জন্য একটি বড় অভিশাপ। এসব সামাজিক ব্যাধি রোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের অধিকার নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন নান্দাইল ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের কাজল দে, মো. মোবিন উদ্দিন, ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক ও ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভা শেষে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy