রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দুই লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর পাংশায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অপরাধে ১৩ জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম

2026-01-27T21:08:38+00:00
2026-01-27T21:08:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দুই লক্ষ টাকা জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ৫০)
X

রাজবাড়ীর পাংশায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অপরাধে ১৩ জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইজন কে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে উপজেলার যশাই ইউনিয়নের সোমসপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাদ আহম্মেদ।এ সময় থানা পুলিশ ও সেনাবাহিনী ভ্রাম্যমান আদালত পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- মো: আজাদ খা,মো: বাদশা মন্ডল,মো: আরিফুল ইসলাম, মো: মনা শেখ, মো: আমিন শেখ,মো: মলিন শেখ, মো: শান্ত শেখ, মো: শুকুর, মো: রোকনুজ, মো: রাসেল খান, মো: সজীব প্রামাণিক, মো: সোহাগ মন্ডল, মো: আল-আমীন। এরা সবাই মাটিবাহী গাড়ির চালক।

অন্যদিকে অর্থদণ্ড প্রাপ্তরা হলেন মো: রাকিব হোসেন, মো: আসলাম প্রামাণিক। এদের মধ্যে একজন জমির মালিক ও অন্যজন ইটের ভাটার সাথে জড়িত। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাদ আহম্মেদ বলেন, মঙ্গলবার বিকালে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে উপজেলার যশাই ইউনিয়নের সোমসপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় কৃষি জমির টপসয়েল কেটে ইটের ভাটায় বিক্রির দায়ে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” এর ১৫ ধারা অনুযায়ী চিহিৃত দুই মাটি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা ও ১৩ জন গাড়ি চালকের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy