বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার কনকনে শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বরুড়া থানা প্রেসক্লাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বরুড়া উপজেলা

2026-01-27T21:48:16+00:00
2026-01-27T21:48:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:৪৮ পিএম   (ভিজিট : ৯৯)
X

কুমিল্লার কনকনে শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বরুড়া থানা প্রেসক্লাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বরুড়া উপজেলা কমপ্লেক্সে বরুড়া থানা প্রেসক্লাবের নিজস্ব উদ্যোগে উপজেলার প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (চাঁদর) বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন আলোকিত সময় নিউজ টুয়েন্টি ফোর।

এদিন বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি মাসুদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার। 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও  আসাদুজ্জামান রনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। শুধু সংবাদ পরিবেশন নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই বরুড়া থানা প্রেসক্লাব যেভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এভাবে এগিয়ে এলে কেউই শীতে কষ্ট পাবে না।

প্রেসক্লাব নেতৃবৃন্দরা জানান, হাড়কাঁপানো শীতে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন। তাদের সামান্য উষ্ণতা দিতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বরুড়া থানা প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy