ইসির সঙ্গে অংশীদারত্বে টিকটকের ‘ইলেকশন সেন্টার’ চালু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে টিকটক চালু করেছে ইন-অ্যাপ নির্বাচন তথ্য কেন্দ্র ‘ইলেকশন সেন্টার’। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ভোট ও সরকারি নির্ভরযোগ্য তথ্য সহজে জানতে পারবেন ব্যবহারকারীরা।

2026-01-28T11:10:57+00:00
2026-01-28T11:21:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইসির সঙ্গে অংশীদারত্বে টিকটকের ‘ইলেকশন সেন্টার’ চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১১:১০ এএম  আপডেট: ২৮.০১.২০২৬ ১১:২১ এএম  (ভিজিট : ১৫৬)
X

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে টিকটক চালু করেছে ইন-অ্যাপ নির্বাচন তথ্য কেন্দ্র ‘ইলেকশন সেন্টার’। 

‘ইলেকশন সেন্টার’ এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ভোট ও সরকারি নির্ভরযোগ্য তথ্য সহজে জানতে পারবেন ব্যবহারকারীরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে টিকটক কর্তৃপক্ষ। তারা জানায়, অপতথ্য রোধ ও ভোটার সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।

ইলেকশন সেন্টারে ভোট দেওয়ার নির্দেশনা, গুজব চেনার উপায় এবং নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের সরাসরি লিঙ্ক থাকবে। নির্বাচনসংক্রান্ত ভিডিওতে বিশেষ ট্যাগ যুক্ত করা হবে।

টিকটক জানায়, এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ রাখার নীতিও বহাল থাকবে।




  বিষয়:   ইসি  টিকটক  ইলেকশন সেন্টার  এআই 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy