প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১২:১৫ পিএম (ভিজিট : ৪৬)

X
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় খড়ের গাদা থেকে একটি একনলা বন্দুকসহ সাইমন উদ্দিন (১৯) ও মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে তিন রাউন্ড কার্তুজ, দুইটি রামদা ও একটি চাপাতিও উদ্ধার করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইমন উদ্দিন একই এলাকার নুরুল হক এবং মো. জাহাঙ্গীর আলম মৃত মোহাম্মদ হোসেনের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইমন ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খড়ের গাদা থেকে একটি একনলা বন্দুক এবং তিন রাউন্ড কার্তুজ, দুইটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, গ্রেপ্তাররা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে তাদেরকে আদালতের নিকট সোপর্দ করা হবে।