ফরিদপুরে বিচারকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে আইনজীবীদের কোর্ট বর্জন

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে বিচারকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বর্জন করেছেন আইনজীবীরা।বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে

2026-01-28T13:00:39+00:00
2026-01-28T13:11:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে বিচারকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে আইনজীবীদের কোর্ট বর্জন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১:০০ পিএম  আপডেট: ২৮.০১.২০২৬ ১:১১ পিএম  (ভিজিট : ১০২)
X

ফরিদপুরে বিচারকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বর্জন করেছেন আইনজীবীরা।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে উক্ত কোর্ট বর্জন কর্মসূচি শুরু করেন তাঁরা। তাঁদের অভিযোগ, আদালতটির বিচারক সেলিম রেজা আইনজীবী ও মক্কেলদের সঙ্গে রুঢ় আচরণ ও অশোভন ব্যবহার করেন।

এদিকে কোর্ট বর্জন ঘোষণার পর থেকেই চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চলমান মামলার বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা আদালতের বারান্দায় অপেক্ষায় থাকলেও আইনজীবীরা না আসায় বেলা সাড়ে ১১ টা পর্যন্তও আদালতের কার্যক্রম শুরু হতে দেখা যায়নি। 
জেলা আইনজীবী সমিতি সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এক জরুরি সভা ডেকে ওই কোর্ট বর্জনের সিদ্ধান্ত নেয়। জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দীন মৃধা জসীমসহ সকল নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে সমিতির সভাপতি অ্যাডভোকেট খোন্দকার লুৎফর রহমান পিলু বলেন, “চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সেলিম রেজা আইনজীবী এবং মামলার পক্ষদের সঙ্গে নিয়মিত খারাপ আচরণ এবং রুঢ় ব্যবহার করেন। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। তাই সমিতি এই জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেছে।”

অ্যাডভোকেট পিলু আরও বলেন, “জেলা ও দায়রা জজ জিয়া হায়দারের আহ্বানে আমরা আলোচনায় বসেছি৷ আমাদের দাবি, ওই বিচারককে অপসারণ না করা পর্যন্ত উক্ত আদালতের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বর্জন চলবে।"






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy