প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১:১২ পিএম আপডেট: ২৮.০১.২০২৬ ৩:৪৬ পিএম (ভিজিট : ৪২)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে রায়পুর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা রোধে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নির্বাচনের আগেই ব্যবস্থা গ্রহণসহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ভোটারদের ভয়ভীতি, মাদক নিয়ন্ত্রণ রোধে নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন মুস্তাহসিনা, সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা, রায়পুর থানার ওসি তদন্ত আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, জামায়াত ইসলামের আমির নাজমুল ইসলাম, নায়েবে আমিন এডভোকেট কামাল উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতারা।