সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, নিয়োগের সুপারিশ পেলেন ১১৭১৩ জন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১১ হাজার ৭১৩ জন শিক্ষক নিয়োগ সুপারিশ করা হয়েছে।বুধবার (২৮ জানুয়ারি) সকালে

2026-01-28T13:15:02+00:00
2026-01-28T13:15:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, নিয়োগের সুপারিশ পেলেন ১১৭১৩ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১:১৫ পিএম   (ভিজিট : ৭৪)
X

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১১ হাজার ৭১৩ জন শিক্ষক নিয়োগ সুপারিশ করা হয়েছে। 

বুধবার (২৮ জানুয়ারি) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ সুপারিশ প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলাম।

সুপারিশ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ জানুয়ারি প্রকাশিত সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির (বিশেষ) আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদে প্রথম প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশ করা হয়।

নিয়োগ সুপারিশ পাওয়া প্রার্থীদের ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটের ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)- ২০২৬ নামক সেবা বক্সে এবং লিংকেপাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীরা স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে Login করে ফলাফল দেখতে পারবেন।

একইভাবে প্রতিষ্ঠান প্রধানরা তাদের স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পাবেন।

কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠানপ্রধান টেকনিক্যাল কারণে এসএমএস না পেলে এনটিআরসিএর ওয়েবসাইটের সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)- ২০২৬ সেবা বক্স থেকে ফলাফল দেখতে পারবেন।




  বিষয়:   গণবিজ্ঞপ্তি  নিয়োগ 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy