প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১:২৮ পিএম (ভিজিট : ১৮৬)

X
বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম।
নেত্রকোনায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি) ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে প্রথমদিনের বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিক্ষোভ চলাকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের জোর দাবী জানিয়ে বক্তব্য রাখেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মো. শাহনূর কবীর খোকন, জেলা শাখার নেতা মো. সিরাজুল আলম, সার্ভেয়ার রেজাউল করিম, তরিকুল ইসলাম তারা, মো. সালাউদ্দিন ফারুক, মো. আল আমিন, রাসেল হায়দার, পারভেজ আহমেদ রনি, মো. হাবিব, আফরোজা আক্তার মিঠু, তানজিনা আক্তার বিপা, রাজকুমার গৌড় প্রমুখ।
বক্তাগণ বলেন, আমাদের ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় সকলকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করতে সকলকেই হিমশিম খেতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা না হলে আমাদেরকে আগামীকাল একই দাবিতে আরো কঠোর কর্মসূচীর দিকে যেতে বাধ্য করা হবে। আমরা অনতিবিলম্বে আমাদের ন্যায্য অধিকার ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের জন্য সরকারের নিকট জোর দাবি জানাই।