উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি) পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা, আইন শৃঙ্খলা, চোরাচালান ও মাদক দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, এলজিডি প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।