গণঅধিকার পরিষদের প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা

বুলেটিন ডেস্ক

রাজনীতি

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী রফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলটির নেতাকর্মীরা।

2026-01-28T15:57:00+00:00
2026-01-28T15:57:00+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নিজ দলের প্রার্থীকেই অবাঞ্ছিত ঘোষণা!
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ১০০)
গণঅধিকার প্রার্থী রফিকুল ইসলাম
X

গণঅধিকার প্রার্থী রফিকুল ইসলাম

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী রফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলটির নেতাকর্মীরা।

গত রাতে দেওয়ানগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মামুন মিয়া ও ভারপ্রাপ্ত সদস্যসচিব দুলাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও নেতাকর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগে জামালপুর-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ডাংধরা ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

উপজেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব দুলাল হোসেন বলেন, কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরুর নির্দেশ অমান্য এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করেছেন এমপি প্রার্থী রফিকুল ইসলাম। সে কারণে দলের সিদ্ধান্তে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার নির্বাচনী কর্মকাণ্ডে গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মী অংশ নিবে না।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী রফিকুল ইসলাম বলেন, একতরফাভাবে উপজেলা গণঅধিকার পরিষদ আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এ সিদ্ধান্ত আমি মানি না। নির্বাচনী আচরণবিধি মেনে আমি নির্বাচন করে যাব।




  বিষয়:   জামালপুর  গণঅধিকার  প্রার্থী  রফিকুল ইসলাম  অবাঞ্ছিত 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy