প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৪:৫৮ পিএম আপডেট: ২৮.০১.২০২৬ ৫:০২ পিএম (ভিজিট : ১১৩)

X
পাবনা-৪ আসনে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী। কাক ডাকা ভোরে প্রচার প্রচারণায় বের হয় গভীররাত পর্যন্ত চলছে।
পাবনার ৫ টি সংসদীয় আসনের মধ্যে জমজমাট নির্বাচনের আভাস মিলেছে পাবনা-৪ (ঈশ্বরদী আটঘরিয়া) আসনে। প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন এ আসনের প্রার্থীরা। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭জন প্রার্থী। এদের মধ্যে বিএনপি মনোনীত ধানের শীষের হাবিবুর রহমান হাবিব, সতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকের একই দলের জাকারিয়া পিন্টু ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের আবু তালেব মন্ডলের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে নিজেদের নির্বাচনী এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শুনছেন নানা সমস্যার কথা।
ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, আমার দল আমার পক্ষে, তাই কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবার অবকাশ নেই। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। জামায়াতের প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, যারা দেশ চায় না, দেশের পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তন করতে চান তাদের থেকে দূরে থাকার আহবান জানান নির্বাচনী এলাকার ভোটারদের।
দাঁড়িপাল্লার প্রার্থী আবু তালেব মন্ডল বলেন, বিএনপির দুই প্রার্থীর দ্বন্দ্ব আর গ্রুপিং প্রমাণ করে দাঁড়ি পাল্লার জয় কেউ ছিনিয়ে নিতে পারবে না।
আর মোটর সাইকেল প্রতীকের সতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু বলেন, জয় আমার নিশ্চিত। আমি মনে করি প্রতিদ্বন্দ্বিতা হবে দাঁড়িপাল্লার সাথে। বিএনপির প্রার্থীকে আমি আমার প্রতিদ্বন্দ্বী মনে করছি না।
এদিকে নির্বাচনী প্রচার প্রচারণায় বিভিন্ন ভাবে বাঁধা প্রদান করা হচ্ছে বলে বিএনপির প্রার্থীী বিরুদ্ধে অভিযোগ জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর।
এ বিষয়ে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, যাদের প্রতিদ্বন্দ্বী মনে করি না তাদের বাঁধা দেয়ার বিষয়টি নিতান্তই অবান্তর।