গাইবান্ধায় ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কদমতলী এলাকা থেকে মঙ্গলবার রাতে ২শ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করা

2026-01-28T17:17:28+00:00
2026-01-28T17:17:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাইবান্ধায় ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ৬১)
X

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কদমতলী এলাকা থেকে মঙ্গলবার রাতে ২শ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করা হয়। কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় কৃষি বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জগণের সহযোগিতায় এ সারগুলো জব্দ করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট সার গোডাউন থেকে মঙ্গলবার রাতে সুন্দরগঞ্জের মাঠেরহাট এলাকায় নিয়ে যাওয়ার সময় নিউ ব্রীজরোড কদমতলী এলাকায় ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ট্রাকটি আটক করে কৃষি অফিসে খবর দেন। 

খবর পেয়ে সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা রাকিবুল আওয়াল ঘটনাস্থলে গিয়ে ২শ বস্তা ইউরিয়া সার সহ ট্রাকটি আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসেন। পরে কাগজপত্র যাচাই বাছাই করে অসঙ্গতি পাওয়ায় সার সহ ট্রাকটি জব্দ এবং চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে চালকের তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। 

দণ্ডপ্রাপ্ত চালক মিন্টু মন্ডল গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ওয়াহেদ আলীর ছেলে বলে জানা যায়। 

সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আউয়াল প্রতিবেদকের প্রশ্নের উত্তরে তিনি জানান, ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতিতে ট্রাক চালকের জরিমানা করা হয়। 

বিষয়টি ‘‘উদোর পিন্ডি বুদোর ঘাড়ে’’ হলো কিনা- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, উর্ধতন কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত, এখানে আমার করণীয় কিছু ছিল না।

এ ব্যাপারে সদর উপজেলা সহকারি কমিশনার মো. জাহাঙ্গীর আলম বাবু জানান, জব্দ করা সারের বিষয়ে তদন্তসাপেক্ষে প্রকৃত দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy