চট্টগ্রামে ভবন নির্মাণে পাহাড় কর্তন, বিপিসিকে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীর সার্সন রোডস্থ জয়পাহাড় এলাকায় নিজস্ব ভবন নির্মাণ করতে গিয়ে পাহাড় কাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ

2026-01-28T17:19:36+00:00
2026-01-28T17:19:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ভবন নির্মাণে পাহাড় কর্তন, বিপিসিকে পরিবেশ অধিদপ্তরের নোটিশ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ৯৯)
X

চট্টগ্রাম নগরীর সার্সন রোডস্থ জয়পাহাড় এলাকায় নিজস্ব ভবন নির্মাণ করতে গিয়ে পাহাড় কাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসির) বিরুদ্ধে। বিষয়টি তদন্তের জন্য পরিবেশ অধিদপ্তরের একটি টিম সরেজমিনে জয়পাহাড় পরিদর্শন করেছে এবং বিপিসিকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

পরিদর্শনকালে পাওয়া প্রমাণ অনুযায়ী, বিপিসি পাহাড় কেটে রিটেইনিং ওয়াল নির্মাণ করছে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (২৮ জানুয়ারি) বিপিসিকে অফিসে উপস্থিত হয়ে শুনানিতে অংশ নিয়ে কাজের ব্যাখ্যা দিতে হবে। নির্দেশনা মানা না হলে একতরফাভাবে বিপিসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিপিসি জানিয়েছে, পাঁচ তলা স্টিল স্ট্রাকচারের একটি ভবন তৈরি করা হচ্ছে। নিজস্ব কার্যালয় না থাকায় দীর্ঘদিন ধরে ভাড়া ভবনে অফিস করতে হচ্ছে। জয়পাহাড়ে নিজস্ব জায়গায় অফিস নির্মাণ করাটাই তাদের মূল লক্ষ্য।

তবে স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণের জন্য পাহাড় কাটা হচ্ছে, যা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। পরিবেশ অধিদপ্তর বিষয়টি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শুনানি করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy