নির্বাচিত সরকার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করবে: মেজর হাফিজ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার

2026-01-28T17:46:34+00:00
2026-01-28T17:46:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচিত সরকার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করবে: মেজর হাফিজ
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ১৫৯)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গত দেড় বছরে শিক্ষা ব্যবস্থার সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। আগামী নির্বাচনের পর একটি সুশিক্ষিত ও দায়িত্বশীল সরকার গঠিত হবে। সেই সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করবে।

বুধবার সকালে ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামল ছিল দেশের মানুষের জন্য একটি দুঃস্বপ্নের সময়। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ভারতের কাছে নতজানু হয়ে তাদের স্বার্থ রক্ষা করেছে। বর্তমানে তারা ভারতে বসে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের এসব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে।

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোশররফ হোসেন মতিনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy