মধ্যনগরে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় তৃণমূল নেতাকর্মী

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

‘জিতলে ধান, বাঁচবে প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ধানের শীষের নির্বাচনী প্রচারণায়

2026-01-28T17:51:21+00:00
2026-01-28T17:51:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধ্যনগরে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় তৃণমূল নেতাকর্মী
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ২০৫)
X

‘জিতলে ধান, বাঁচবে প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ধানের শীষের নির্বাচনী প্রচারণায় নেমেছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে মধ্যনগর উপজেলা সদর ইউনিয়ন বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তালুকদার এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন এর পরিচালনায়, তৃণমূল নেতাকর্মীরা মুক্ত আলোচনা করেন।

আলোচনায় নেতাকর্মীরা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে, আগামী ১২ ফ্রেরুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর বিএনপির মনোনীত হাওরাঞ্চলে সবার প্রিয় মুখ কামরুজ্জামান কামরুল কে বিজয়ী করতে হলে, সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এছাড়াও নির্বাচনী এলাকায় ঘরে ঘরে পৌঁছাতে হবে দলের চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার অঙ্গিকার।

এসময়  উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে নির্বাচনী প্রচারণার গঠনমূলক বক্তব্য রাখেন, নির্বাচন পরিচানা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি আহ্বায়ক মোঃ কামাল হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জুয়েল মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামাল, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আঃ হাই, সাধারণ মোঃ মঞ্জু মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজল সরকার প্রমুখ। 

তাছাড়া স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন,  আলোচনা শেষে আনুষ্ঠানিক ভাবে ধানের শীষের নির্বাচনী  প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন উপস্থিত নেতাকর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy