কামারখাড়ায় কৃষকদলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কৃষকদলের আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার কামারখাড়া ইউনিয়নের

2026-01-28T18:58:40+00:00
2026-01-28T18:58:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কামারখাড়ায় কৃষকদলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:৫৮ পিএম   (ভিজিট : ২১৮)
X

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কৃষকদলের আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল বালুর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব শহীদ মজুমদার, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদার, সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ হালাদার। 

কামারখাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আল আমিন মালের সভাপতিত্বে ও দিঘিরপাড় ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. মোস্তফা গাজীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. কাদের পারভেজ ঢালী। 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লাহ খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মজিবুর রহমান সরদার, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন, কৃষকদল নেতা মো. মিজান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, যুগ্ম আহবায়ক মো. শহীদুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy