প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:৪১ পিএম (ভিজিট : ৭১)

X
কুমিল্লার বরুড়া পৌরসভায় বিএনপি'র মনোনীত প্রার্থী জাকারিয়া তয়ের সুমন এর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকাল ৪টায় বরুড়া পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে পৌরসভার ৩নং ওয়ার্ড পাঠানপাড়া ভুইয়া বাড়ীতে মহিলা কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দঃ জেলা বিএনপির সভাপতি জাতীয় সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।
বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, বরুড়া পৌরসভার সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ ইলিয়াস আহমেদ, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট ডালিয়া রহমান।
আরও উপস্থিত ছিলেন পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মাহবুব আহমেদ, পৌরসভা ছাত্র দলের সভাপতি তৌকির আলম পাভেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাদ্দাম, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাফিন আহমেদ সহ অন্যান্যরা।
এদিন বরুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড পাঠানপাড়া, ও ৪নং ওয়ার্ড নয়নতলা, শালুকিয়া গ্রামে গণসংযোগ করেন।