ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত ইমরুল হাসান

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ

2026-01-28T21:21:28+00:00
2026-01-28T21:21:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত ইমরুল হাসান
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ৪২০)
X

ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত নভেম্বর-ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজির হাত থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন তিনি।

অভিন্ন ও নিরপেক্ষ মানদণ্ডে সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে ইসলামপুর সার্কেলকে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত করা হয়। 

সংশ্লিষ্টরা জানান, এ সাফল্যের পেছনে সার্কেলের নেতৃত্বে থাকা এএসপি মো. ইমরুল হাসানের কার্যকর, দূরদর্শী ও পেশাদার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ইসলামপুর উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। মাদকবিরোধী অভিযান জোরদার, হারানো মোবাইল ফোন দ্রুত উদ্ধার, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের কার্যকর সেতুবন্ধন তৈরি এবং থানা দালালমুক্ত রাখতে নেওয়া উদ্যোগের মাধ্যমে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন।

পুরস্কার গ্রহণ শেষে এএসপি মো. ইমরুল হাসান বলেন, এই স্বীকৃতি এককভাবে আমার নয় এটি ইসলামপুর সার্কেলের সকল পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। পাশাপাশি জামালপুর জেলার শ্রদ্ধেয় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতাই এই সাফল্যের মূল ভিত্তি। সবার দোয়া ও সহযোগিতা নিয়ে আগামীতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

তার নেতৃত্বে পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বেড়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এতে ইসলামপুর উপজেলার পুলিশ প্রশাসনের ভাবমূর্তি আগের চেয়ে আরও উজ্জ্বল হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy