ভালুকায় বিএনপিতে যোগ দিলেন জাপার তিন শতাধিক নেতাকর্মী

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী।বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী

2026-01-29T11:19:16+00:00
2026-01-29T11:21:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় বিএনপিতে যোগ দিলেন জাপার তিন শতাধিক নেতাকর্মী
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:১৯ এএম  আপডেট: ২৯.০১.২০২৬ ১১:২১ এএম  (ভিজিট : ৪৭৪)
X

ময়মনসিংহের ভালুকায় বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ'র হাতে ফুলের তোড়া দিয়ে পাইলট স্কুল সংলগ্ন তাঁর ব্যক্তিগত কার্যালয়ে বিএনপিতে যোগ দেন নেতাকর্মীরা।

জেলা জাতীয় পার্টির সদস্য আবু জাফর, এবি সিদ্দিক এবং ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হকের নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।

এ সময়- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল,ভালুকা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মনির হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিই জনগণের একমাত্র ভরসা। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই।

ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হক বলেন, বিএনপিকে ভালোবেসে, তারেক রহমানের নেতৃত্বকে ভালোবেসে আমাদের নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।

ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ জাতীয় পার্টির নেতাকর্মীদের স্বাগত জানিয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে ভালুকা গড়ার আশা ব্যক্ত করেছেন।





  বিষয়:   বিএনপি  ভালুকা  জাপা  জাতীয় পার্টি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy