রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছেন আগামীকাল

স্টাফ রিপোর্টার, রংপুর

সারাবাংলা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুর সফরে আসছেন। সফরকালে তিনি পীরগঞ্জে জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু

2026-01-29T11:38:24+00:00
2026-01-29T11:38:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছেন আগামীকাল
স্টাফ রিপোর্টার, রংপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:৩৮ এএম   (ভিজিট : ১০১)
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
X

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুর সফরে আসছেন। সফরকালে তিনি পীরগঞ্জে জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং রংপুর নগরীতে এক নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর তিনি রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের দলীয় মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম জানান, দলের চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। তিনি বলেন, এই সফরের মাধ্যমে শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ (সদর ও আংশিক সিটি) আসনের দলীয় প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, দলের প্রধানের রংপুর আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কালেক্টরেট ঈদগাহ মাঠের জনসভায় তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।




  বিষয়:   রংপুর  বিএনপি  চেয়ারম্যান তারেক রহমান  আবু সাঈদ  কবর  জিয়ারত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy