প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:৫৪ এএম (ভিজিট : ১৫১)

X
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার ৩৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে কোনো ভোটকেন্দ্রকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়নি।
গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় পাটকেলঘাটা প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সার্বক্ষণিক মোবাইল টিম মাঠে কাজ করছে। কোনো ধরনের সমস্যা বা অনিয়ম নজরে এলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় মহসিন মার্কেটে অবস্থিত পাটকেলঘাটা প্রেসক্লাবে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।