রাজশাহী-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মনজুর রহমানের গণসংযোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধ

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মনজুর

2026-01-29T12:26:33+00:00
2026-01-29T12:26:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজশাহী-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মনজুর রহমানের গণসংযোগ
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১২:২৬ পিএম   (ভিজিট : ১০৪)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মনজুর রহমান গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

বুধবার তিনি পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার ও পুঠিয়া বাজার এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় পথচারী ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

গণসংযোগে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মির্জা, উপজেলা সেক্রেটারি এ এইচ এম মনসুরুল হক, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম ডালিম, পৌরসভার সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক, পৌর সেক্রেটারি আহাদ আলী মন্টু, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আব্দুর রব হোসেনসহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy