বিসিএস ২০তম ব্যাচের ২০০ কর্মকর্তা অতিরিক্ত সচিব পদে বঞ্চিত!

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

যোগ্যতা অর্জন সত্ত্বেও বিসিএস ২০তম ব্যাচের অন্তত দেড় শতাধিক কর্মকর্তা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন।গত মঙ্গলবার

2026-01-29T13:27:39+00:00
2026-01-29T13:36:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জনপ্রশাসনে রিভিউ আবেদনের হিড়িক
বিসিএস ২০তম ব্যাচের ২০০ কর্মকর্তা অতিরিক্ত সচিব পদে বঞ্চিত!
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১:২৭ পিএম  আপডেট: ২৯.০১.২০২৬ ১:৩৬ পিএম  (ভিজিট : ২৫৬)
X

যোগ্যতা অর্জন সত্ত্বেও বিসিএস ২০তম ব্যাচের অন্তত দেড় শতাধিক কর্মকর্তা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। 

গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে প্রশাসনের মোট ১২৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হলেও নিয়মিত ব্যাচ হিসেবে ২০তম ব্যাচের বিপুলসংখ্যক কর্মকর্তা তালিকার বাইরে রয়ে যান। এতে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে।

বঞ্চিত কর্মকর্তাদের একটি অংশ বুধবার জনপ্রশাসন সচিবের সঙ্গে সাক্ষাৎ করে পদোন্নতি পুনঃপর্যালোচনার (রিভিউ) আবেদন করেছেন। আজ বৃহস্পতিবার আরও কয়েকজন কর্মকর্তা একই দাবিতে আবেদন করবেন বলে জানা গেছে।

শুধু অতিরিক্ত সচিব পদেই নয়, এর আগেও উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি না পেয়ে অন্তত ৩৫০ জন কর্মকর্তা বঞ্চনার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে বিসিএস ২৪তম ও ৩০তম ব্যাচের অর্ধশতাধিক কর্মকর্তা বুধবার জনপ্রশাসন সচিবের সঙ্গে দেখা করে আসন্ন নির্বাচনের আগেই পদোন্নতির ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। তবে এ বিষয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

সূত্র জানায়, সদ্য ঘোষিত পদোন্নতিতে বিসিএস ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডারের ১০৬ জন কর্মকর্তা অতিরিক্ত সচিব হয়েছেন। পাশাপাশি পূর্বে বঞ্চিত বিসিএস ১৫তম ব্যাচের একজন, ১৭তম ব্যাচের একজন, ১৮তম ব্যাচের দুইজন এবং অন্যান্য ক্যাডারের ১৪ জন কর্মকর্তাও পদোন্নতি পেয়েছেন। অথচ নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ২০তম ব্যাচের অন্তত দেড় শতাধিক কর্মকর্তা পদোন্নতি পাননি।

বঞ্চিতদের মধ্যে এমন অনেক কর্মকর্তা রয়েছেন, যারা বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দপ্তরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং প্রশাসনে সুনামের অধিকারী। এমনকি কেউ কেউ দীর্ঘ ১৫ বছর ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।

এই ব্যাচের ৪৩ জন কর্মকর্তা অতীতে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রায় ৪০ জন কর্মকর্তা বিভিন্ন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) ছিলেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এসব কর্মকর্তাকে পদোন্নতির জন্য বিবেচনায় আনা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অন্যদিকে, সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে বিসিএস ৩০তম ব্যাচের ৭৯ জন কর্মকর্তা সম্প্রতি পদোন্নতি পাননি। তাঁরা প্রায় সবাই রিভিউ চেয়ে আবেদন করেছেন। একইভাবে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ২৪তম ব্যাচের অন্তত ১৮৩ জন কর্মকর্তা পদোন্নতিবঞ্চিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

এ ছাড়া প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের দেড় শতাধিক কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতির যোগ্য হলেও পদোন্নতি পাননি বলে অভিযোগ উঠেছে। এসব আবেদন বর্তমানে সুপারিশকারী কর্তৃপক্ষের মাধ্যমে পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বঞ্চিত কর্মকর্তা বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে কেন পদোন্নতি দেওয়া হয়নি, সে বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ নেই বলেও তিনি জানান। তিনি আশা প্রকাশ করেন, রিভিউ প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত হবে।

প্রশাসন বিষয়ে অভিজ্ঞ একজন সাবেক অতিরিক্ত সচিব বলেন, পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের সময়মতো পদোন্নতি না দিলে প্রশাসনে হতাশা, ক্ষোভ ও অসন্তোষ বাড়ে, যা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে। তাঁর মতে, নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে নির্বাচন কোনো বাধা নয় এবং প্রয়োজনে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে হলেও যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করা উচিত।




  বিষয়:   বিসিএস 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy