অষ্টগ্রামে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮

2026-01-29T15:33:21+00:00
2026-01-29T15:33:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অষ্টগ্রামে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:৩৩ পিএম   (ভিজিট : ২৩৪)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব ড. ফরহাদ হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর অষ্টগ্রাম ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট সামিউল ইসলাম, অষ্টগ্রাম সার্কেল অফিসার শহিদুল হক এবং অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ সোয়েব খান।

প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লা বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বিগত দিনে কী হয়েছে তা ভুলে গিয়ে সবাইকে আইন মেনে চলতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন সময়সহ সার্বক্ষণিক ২৪ ঘণ্টা প্রশাসন জনগণের সেবায় নিয়োজিত থাকবে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, অষ্টগ্রাম উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৫৪টি এবং মোট ভোটকক্ষ ২৮৩টি। এ নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৫৭ জন প্রিসাইডিং অফিসার, ২৯৭ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৫৯৪ জন পোলিং অফিসার।

মোট ভোটার সংখ্যা ১,৪৩,৫১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪,৭৪০ জন, নারী ভোটার ৬৮,৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এছাড়া পোস্টাল ভোটার রয়েছেন ৯০৯ জন।

নির্বাচন পরিচালনা ও সার্বিক তদারকির জন্য সহকারী প্রিসাইডিং অফিসার কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২২টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার কোনো বিকল্প নেই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy