কেএম বিল্লাল হোসাইন টঙ্গীবাড়ীতে নির্বাচনী উঠান বৈঠক

টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জ–২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কেএম বিল্লাল হোসাইন টঙ্গীবাড়ীতে নির্বাচনী উঠান বৈঠকে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন।

2026-01-29T15:54:16+00:00
2026-01-29T15:54:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী উঠান বৈঠক
টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ৪৬৭)
ফাইল ছবি
X

ফাইল ছবি


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ–২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কেএম বিল্লাল হোসাইন টঙ্গীবাড়ীতে একটি নির্বাচনী উঠান বৈঠক করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গীবাড়ি উপজেলার বাঘিয়া বাজার এলাকায় প্রার্থীর নিজ বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উঠান বৈঠকে কেএম বিল্লাল হোসাইন বলেন, দেশের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তিনি দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্য মুক্ত সমাজ গঠনে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের জন্য উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি গাজী রফিকুল ইসলাম, টঙ্গীবাড়ি উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ডা. ওবায়দুল্লাহ সরদারসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
 এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।বৈঠক শেষে প্রার্থী ও নেতৃবৃন্দ এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।




  বিষয়:   কেএম বিল্লাল হোসাইন  টঙ্গীবাড়ী সংবাদ  নির্বাচনী উঠান বৈঠক  মুন্সীগঞ্জ–২  ইসলামী আন্দোলন বাংলাদেশ  ভোটার বৈঠক  স্থানীয় সংবাদ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy