নড়াইল-১ আসনে জামায়াত ও ১০ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ-মিছিল অনুষ্ঠিত

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল-১ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী

2026-01-29T16:57:25+00:00
2026-01-29T16:57:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইল-১ আসনে জামায়াত ও ১০ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ-মিছিল অনুষ্ঠিত
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম   (ভিজিট : ১৪৪)
X

নড়াইল-১ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) পৌর আমীর মাওলানা নওশের আলীর সভাপতিত্বে কালিয়া বাস স্টান্ড চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ শেষে শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা অফিসে এসে শেষ হয়।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি ও নড়াইল-১ আসনের প্রার্থী মোঃ ওবায়দুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মোঃ মোজাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরি জেলা সেক্রেটারি মোঃ তাজ মোহাম্মদসহ ১১ দলীয় জেলা উপজেলার নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলনের আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন। সমাবেশে দলীয় বিভিন্ন স্লোগান ও বক্তব্যের মাধ্যমে নির্বাচনী বার্তা তুলে ধরা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy