রামগঞ্জে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী উঠান বৈঠক ও পথসভা করেছেন বিএনপির মনোনীত ধানের শীষ

2026-01-29T17:09:54+00:00
2026-01-29T17:09:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগঞ্জে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক
রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম   (ভিজিট : ১০৩)
X

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী উঠান বৈঠক ও পথসভা করেছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাহাদাত হোসেন সেলিম।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন স্থানে আয়োজিত উঠান বৈঠকে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন এবং জনস্বার্থে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উঠান বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনোয়ার, সাবেক সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন তুর্কী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, পল্টন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ ছাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মফিজ উল্যাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমেদ পাটোয়ারী, সাবেক সিনিয়র সহসভাপতি কবিরুল ইসলাম ভাট, সাধারণ সম্পাদক টিপু সুলতান ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন বাকী, যুবদল নেতা আশিক এলাহি, আতিকুর রহমান মাসুদ, আক্তার হোসেন মাস্টার, রাসেদ, মাকসুদ, জেলা ছাত্রদলের সহসভাপতি আরিফ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুরাদ এবং ফখরুল আতাউর রহমান রনি উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy