প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম (ভিজিট : ২২৬)

X
আগামীকাল ৩০ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৩টায় কুমিল্লার লাকসাম স্টেডিয়াম মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমানের জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে লাকসামে দলের নির্বাচনী প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিং করছে লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামী।
প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী সৈয়দ এ,কে,এম ড. সরওয়ার উদ্দীন ছিদ্দিকীর প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাডভোকেট বদিউল আলম সুজন জানান, আগামীকাল শুক্রবার বিকেল ৩ টায় লাকসাম স্টেডিয়াম মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রায় দেড় লক্ষাধিক মানুষের সমাগম হবে। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান।
এছাড়াও জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি কুমিল্লা-১১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থী ড. সৈয়দ এ,কে,এম সরওয়ার উদ্দীন ছিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছূম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট শাজাহান।
জামায়াতে ইসলামীর আমিরের আগমন ও জনসভাকে সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে প্রেস ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের ফয়সাল। এসময় উপস্থিত ছিলেন, সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টো, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সাহাবুদ্দিন হায়দার, লাকসাম পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার শাহ আলম।