শ্রীমঙ্গলে তরুণদের নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে পরামর্শমূলক কর্মশালা

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

তরুণদের নিরাপদ, বৈধ ও তথ্যভিত্তিক অভিবাসন নিশ্চিত করতে শ্রীমঙ্গলে শিক্ষাবিষয়ক পরামর্শকদের অংশগ্রহণে একটি পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯

2026-01-29T17:27:50+00:00
2026-01-29T17:27:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে তরুণদের নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে পরামর্শমূলক কর্মশালা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ৫৬)
X

তরুণদের নিরাপদ, বৈধ ও তথ্যভিত্তিক অভিবাসন নিশ্চিত করতে শ্রীমঙ্গলে শিক্ষাবিষয়ক পরামর্শকদের অংশগ্রহণে একটি পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শহরের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালাটি দ্য এশিয়া ফাউণ্ডেশন এর সহযোগিতায়,  ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর অংশীদারত্বে এবং আইডিয়া  সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা বলেন, উন্নত শিক্ষা ও কর্মসংস্থানের আশায় অনেক তরুণ সঠিক তথ্যের অভাবে অবৈধ পথে বিদেশ গমনের ঝুঁকিতে পড়ছে। এতে প্রতারণা, মানবপাচার ও আর্থিক ক্ষতির শিকার হওয়ার আশঙ্কা বাড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষাবিষয়ক পরামর্শকদের দায়িত্ব আরও বেড়েছে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের বিদেশগমনের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া, ভিসা বিধিমালা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন করা গেলে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে কলেজ, ইউনিভার্সিটি ও কোচিংভিত্তিক কাউন্সেলিং কার্যক্রম জোরদার করা জরুরি।

কর্মশালার আওতায় শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের নিয়ে মিথ বাস্টিং সেশন আয়োজন করা হয়, যেখানে বিদেশে পড়াশোনা ও অভিবাসন বিষয়ে প্রচলিত ভুল ধারণা ও অতিরঞ্জিত প্রত্যাশা ভাঙার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় “ফেরত আসার গল্প”  শীর্ষক সেশনে প্রবাস-ফেরত অভিবাসীরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। এসব অভিজ্ঞতায় বিদেশে যাওয়ার সাফল্যের পাশাপাশি সংগ্রাম ও সীমাবদ্ধতার কথাও উঠে আসে, যা অভিবাসনকে একপেশে সাফল্যের গল্প হিসেবে দেখার প্রচলিত ধারা ভাঙতে সহায়ক হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা অভিবাসন সংক্রান্ত স্থানীয় বাস্তবতা, তরুণদের বিভ্রান্তি ও দালালচক্রের তৎপরতা নিয়ে আলোচনা করেন এবং এসব প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষাবিদ, পরামর্শক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং তরুণদের জন্য একটি নিরাপদ ও সচেতন অভিবাসন পরিবেশ তৈরি হবে।

কর্মশালায় আইডিয়া প্রকল্পের সমন্বকারী আমিনুর রহমান, সহকারি পরিচালক সামী হক, প্রজেক্ট অফিসার লিজা মনি, প্রজেক্ট অফিসার রফিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় মোট ৪০ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০ জন শিক্ষা কনসালটেন্ট, ১০ জন যুবক ও শিক্ষার্থী, ৮ জন অভিভাবক, ৭ জন স্থানীয় নেতা এবং ৫ জন প্রকল্প সংশ্লিষ্ট কর্মী উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy