আড়াইবাড়ী দরবার শরীফের মাহফিল শুক্রবার

অনলাইন ডেস্ক

অন্যান্য

উপমহাদেশ খ্যাত পীরে কামেল আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরী আল কাদেরী (রা) এর ৮৭ তম

2026-01-29T17:39:34+00:00
2026-01-29T17:39:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইবাড়ী দরবার শরীফের মাহফিল শুক্রবার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১৮২)
X

উপমহাদেশ খ্যাত পীরে কামেল আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরী আল কাদেরী (রা) এর ৮৭ তম মাহফিলে ইসালে ছাওয়াব ৩০ জানুয়ারি শুক্রবার বাদ জুমা হতে পরদিন বাদ ফজর পর্যন্ত অনুষ্ঠিত হবে। মাহফিলে সভাপতির আসন অলংকৃত করবেন, দরবার শরীফের পীর  মাওলানা মুহাম্মদ গোলাম খাবীর সাঈদী। 

এই ঐতিহাসিক মাহফিলে দরবারের খলিফাবৃন্দ ও দেশ বরেন্য উলামায়ে কিরাম গুরুত্বপূর্ণ ওয়াজ-নসিহত করবেন। দেশের বিভিন্ন এলাকা থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমান এতে অংশগ্রহণ করবেন। এ মাহফিলকে কেন্দ্র করে এলাকার কয়েকটি গ্রামে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। মাহফিলের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য যে হযরত মাওলানা মরহুম গোলাম হাক্কানী রহঃ এবং হযরত মাওলানা মরহুম গোলাম সারোয়ার সাঈদী রহঃ তত্ত্বাবধানে আড়াইবাড়ী দরবারের সার্বিক কাজ ও দ্বীন প্রচারের  আনজাম দিয়ে গেছেন। আল্লাহ তাদের খেদমত গুলো কবুল করুন।

মাহফিলে শরীক হওয়ার জন্য দরবার শরীফের পীর মাওলানা গোলাম খাবীর সাঈদী সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy