প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম আপডেট: ২৯.০১.২০২৬ ৫:৪৯ পিএম (ভিজিট : ৮৮)

X
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনের মটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাধিকবার কারানির্যাতিত গণমানুষের নেতা আ.ন.ম. বজলুর রশিদ কালু ব্যাপক গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে দোয়া চেয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর, বাসুদেবপুর, চিন্তামনি বাজার, পার্বতীপুর ও মোবারকপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে বজলুর রশিদ কালু বলেন, তিনি গ্রাম থেকে গ্রামাঞ্চলে ঘুরে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করছেন এবং এতে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন। তিনি দাবি করেন, সাধারণ মানুষ শুধু সমর্থনই নয়, আর্থিকভাবেও তাকে সহযোগিতা করছেন।
তিনি বলেন, “আমি জনগণের মনোনীত প্রার্থী। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ আমার সঙ্গে রয়েছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।”
গণসংযোগে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কেউ তার গণসংযোগে বাধা দেয়নি। তবে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী তার কর্মীদের বাড়িতে গিয়ে নির্বাচনের পর মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর ভয়ভীতি দেখাচ্ছে।
এ সময় তিনি বলেন, আমি কালু ভাই বাপের ভাই, ভাইয়ের ভাই, ভাবীর ভাই হিসেবে সবাই আমাকে গ্রহণ করছে। মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। জয়ের ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত।