নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ইউনুস আলী প্রতিদিনের মতো বৃহস্পতিবার সদরের দিঘাপাতিয়া ইউনিয়নে গণসংযোগ করেছেন।
সকালে দিঘাপাতিয়ায় উত্তরা গণভবনের সামনে আয়োজিত পথ সভায় তিনি বলেন, দেশে দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে একটি পক্ষ সব সময় ভয়ভীতি দেখিয়ে ভোটের পরিবেশ নষ্ট করতে চেষ্টা করছে। এই ভয় ভীতি হুমকি দেশের জনগণ কখনো মেনে নিবে না। কোন ষড়যন্ত্রই এবার দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকাতে পারবে না। তিনি দেশের মানুষকে সন্ত্রাস চাঁদাবাজ ও দূর্নীতি রুখতে ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন, নাটোর-২ সদর আসনের নির্বাচন পরিচালক জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, নাটোর সদর থানা আমীর মাওলানা মীর নুরুন্নবী, নাটোর শহর সেক্রেটারি আলি আল মাসুদ মিলন, দিঘাপতিয়া ইউনিয়ন আমীর মাওলানা আখের আলী, মাওলানা রুহুল আমিন জিহাদি ও মাওলানা আব্দুল মজিদ প্রমুখ।