বঙ্গোপসাগরে ভারত-রাশিয়ার যৌথ সামরিক মহড়া ‘মিলান ২০২৬’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার যৌথ নৌ মহড়া ‘মিলান ২০২৬’ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে রাশিয়ার শক্তিশালী যুদ্ধজাহাজ মার্শাল শাপোশনিকভসহ একাধিক রণতরী।

2026-01-29T19:04:22+00:00
2026-01-29T19:04:22+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বঙ্গোপসাগরে ভারত-রাশিয়ার যৌথ সামরিক মহড়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : ১৩১)
বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার যৌথ নৌ মহড়ার নৌযান
X

বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার যৌথ নৌ মহড়ার নৌযান

বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও রাশিয়া। আসন্ন ফেব্রুয়ারিতে মাসে হবে ‘মিলান ২০২৬ নাভাল এক্সরাসাইজ’ নামের এই মহড়া।



রুশ নৌবাহিনীর অধিভুক্ত সংস্থা রাশিয়ান মেরিটাইম বোর্ডের বরাত দিয়ে এক প্রতিবেদনে দেশটির বৃহত্তম বার্তাসংস্থা তাস জানিয়েছে, মহড়ায় রাশিয়ার প্যাসিফিক ফ্লিট ফ্রিগেট মার্শাল রণতরী শাপোশনিকভসহ বিভিন্ন যুদ্ধজাহাজ অংশ নেবে। উল্লেখ্য, বিশাল আকৃতির শাপোশনিকভ খুবই সৃমৃদ্ধ রণতরী। সাগর থেকে এটি একই সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম।

প্রশান্ত মহাসাগর অঞ্চলে সামরিক টহলে শাপোশনিকভ-কে ব্যবহার করে রাশিয়ার নৌবাহিনী। মহড়ায় অংশ নিতে বঙ্গোপসাগরের উদ্দেশে ইতোমধ্যে রওনা হয়েছে এই যুদ্ধজাহাজ। রাশিয়ান মেরিটাইম বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বুধবার ওমানের মাস্কাট বন্দর পেরিয়েছে শাপোশনিকভ। 

বঙ্গপোসাগরে মহড়া শেষে ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তমের উদ্দেশে রওনা দেবে শাপোশনিকভ, এবং আগামী ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সেখানে ভিড়বে।



বঙ্গপোসাগরে যে সামরিক মহড়া হবে, তা তিন মাস আগে ঘোষণা করেছিল ভারতের নৌবাহিনী। ২০২৫ সালের অক্টোবরে এক ঘোষণায় এ তথ্য জানিয়েছিলেন দেশটির নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন।

সূত্র : তাস




  বিষয়:   ভারত রাশিয়া মহড়া  মিলান ২০২৬  বঙ্গোপসাগর নৌ মহড়া  যৌথ সামরিক মহড়া  মার্শাল শাপোশনিকভ  রুশ নৌবাহিনী  ভারতীয় নৌবাহিনী 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy