শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে বিলাইছড়িতে ক্রীড়া প্রতিযোগিতা

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

সারাবাংলা

শিক্ষার্থীদের মেধা যাচাই, দক্ষতা চর্চা ও মেধা স্বীকৃতি-স্বরূপ পুরস্কার দ্বারা উৎসাহ সৃষ্টির লক্ষে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাসব‍্যাপী

2026-01-29T19:53:01+00:00
2026-01-29T19:53:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে বিলাইছড়িতে ক্রীড়া প্রতিযোগিতা
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : ২৫১)
X

শিক্ষার্থীদের মেধা যাচাই, দক্ষতা চর্চা ও মেধা স্বীকৃতি-স্বরূপ পুরস্কার দ্বারা উৎসাহ সৃষ্টির লক্ষে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাসব‍্যাপী বিভিন্ন ইভেন্টের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

বিদ‍্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান।

এসময় উপস্থিত ছিলেন, পিটিএ কমিটির সভাপতি ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক প্রণব কান্তি নাথ, জসীম উদ্দিন তালুকদার, রনবীর চাকমা, সত্য প্রিয় তঞ্চঙ্গ্যা। 

শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের মাধ‍্যমে শিক্ষার মানোন্নয়নের লক্ষে ক্রীড়া বিজয়ীদের পাশাপাশি বিদ‍্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরও পুরস্কার প্রদান করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy