প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৮:৩৩ পিএম (ভিজিট : ৩৫৯)

X
সাতক্ষীরার কলারোয়ায় নির্বাচনী জনসভা চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি দলীয় প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তাৎক্ষণিক তাকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে কলারোয়ার চন্দরপুরে পূর্ব নির্ধারিত নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। সেখানে বক্তব্য চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি।
পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। কিন্তু অসুস্থ থাকা সত্ত্বেও চন্দপুরে পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় জনসভায় অংশ নেন তিনি। সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল। জনসভা চলছিল।
এরই মধ্যে হঠাৎ বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক তাকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে এখন নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।