প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম (ভিজিট : ১৬১)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নেত্রকোণার কেন্দুয়ায় ভোটগ্রহণকারী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাগণের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
গতকাল ও আজ ২৯ জানুয়ারি দিনব্যাপী নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (আগারগাঁও, ঢাকা) এর আয়োজনে সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাঁদের করণীয়, সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার নানা বিষয়াবলী সম্পর্কে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করার পাশাপাশি পোস্টাল ভোটের প্রয়োগবিধি এবং নির্বাচনী আচরণবিধির গুরুত্ব তুলে ধরেন প্রশিক্ষকেরা।
এছাড়াও শেষ দিনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে প্রিজাইডিং অফিসারদের সাথে এক ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ৷
উল্লেখ্য ১৫৯, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের কেন্দুয়ায় মোট ৯৬ টি কেন্দ্রে প্রিসাইডিং ৯৬ জন, সহকারী প্রিসাইডিং ৫৩৪ জন ও পোলিং অফিসার ১০৬৮ জন নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।