জামায়াত আমীরের আগমনে চাটখিলে স্বাগত মিছিল

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শুক্রবার সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য

2026-01-29T21:58:18+00:00
2026-01-29T21:58:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামায়াত আমীরের আগমনে চাটখিলে স্বাগত মিছিল
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:৫৮ পিএম   (ভিজিট : ১৪৭)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শুক্রবার সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। 

বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। চাটখিল উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত আনন্দ মিছিলে বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণের উপস্থিতিও লক্ষ্য করা যায়। 
 
রাতে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ থেকে স্বাগত মিছিল নিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাটখিল দক্ষিণ বাজারে গিয়ে মিছিল শেষ করে। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল পৌর আমীর মাওলানা আক্তার হোসেন, সেক্রেটারি মাস্টার সাফায়েত হোসেনসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।  

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন শুক্রবারের জনসভা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy