কুমিল্লা-৯ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লা-৯ আসনে নির্বাচনে পরিবর্তন। বিএনপির প্রার্থী মো. আবুল কালামকে সমর্থন দিয়ে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

2026-01-30T16:05:14+00:00
2026-01-30T16:05:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লা-৯ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ১৩১)
X

কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী মো. আবুল কালামকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১০টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে আমার প্রয়াত বাবা সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল এম আনোয়ারুল আজিম দলকে সুসংগঠিত করার জন্য কাজ করেছেন। নির্বাচনে দলের মনোনয়ন না পাওয়ায় দলীয় নেতাকর্মীদের অনুরোধে প্রার্থী হয়েছিলাম। কিন্তু দলের বৃহত্তর স্বার্থে আজ থেকে আমার অনুসারীদের নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করব।

এদিন সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী মো. আবুল কালাম বলেন, মনোনয়ন চাওয়া প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। আজকে এই সংবাদ সম্মেলনের পূর্বেও আমি একাধিকবার আমার ভাতিজি সামিরা আজিম দোলার সঙ্গে কথা বলেছি। হয়তো ভুল বোঝাবুঝির কারণে দোলা প্রার্থী হয়েছিল। শেষ পর্যন্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং দলের চেয়ারপারনের উপদেষ্টা হাজি আমিন উর রশীদ ইয়াছিন ভাইয়ের পদক্ষেপের কারণে লাকসাম-মনোহরগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে। পরে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলার মাথায় হাত বুলিয়ে দোয়া করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিন উর রশিদ ইয়াসিন বলেন, কুমিল্লা-৬ আসন থেকে আমিও দলের মনোনয়ন চেয়েছিলাম। না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কিন্তু শেষ পর্যন্ত দলের স্বার্থে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। বিএনপি একটি বড় দল। এখানে অনেকেই মনোনয়ন প্রত্যাশা করবেন, এটাই স্বাভাবিক। দলের স্বার্থে আজ কুমিল্লা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রার্থী সামিরা আজিম দোলা আমাদের দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন। এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই।
এদিন সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী মো. আবুল কালাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা রশিদ আহমেদ হোসাইনী ও লাকসাম মনোরগঞ্জ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন  প্রমুখ উপস্থিত ছিলেন।





  বিষয়:   কুমিল্লা-৯ আসন  সামিরা আজিম দোলা  স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন  বিএনপি প্রার্থী আবুল কালাম  লাকসাম মনোহরগঞ্জ নির্বাচন  কুমিল্লা নির্বাচন সংবাদ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy