হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত ১০

হাতিয়া প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া

2026-01-30T18:19:33+00:00
2026-01-30T18:19:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত ১০
হাতিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ১৯৪)
X

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। 

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ফেরি ‘মহানন্দা’ উদ্বোধনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বিকেলে উপজেলার নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে এ ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়। এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, চীপ ইঞ্জিনিয়ার, বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টর উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ফেরি আনার পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে এনসিপি ও বিএনপি নেতাকর্মীরা। আর স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। 

এরপর শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়া। যা এক পর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির গড়ায়। হাতাহাতি ও ইট পাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়। তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা।

হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডা. জাহেদুল আলম বলেন, এটি হাতিয়ার ইতিহাসে একটি মাইল ফলক। আমরা যদি পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত থাকি তবে আমাদের অর্জন খণ্ডিত হবে।

এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy