প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম (ভিজিট : ৭৮)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাওর বেষ্টিত মফস্বলের জনপদ লাখাইয়ে ৪৩টি ভোট কেন্দ্রে মোট ১লক্ষ ৩৫হাজার ১শত ৪৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, এর মধ্যে পুরুষ ভোটার ৬৮ হাজার ৯শত ৫০, নারী ভোটার ৬৬ হাজার ১শত ৯৫ এবং তৃতীয় লিঙ্গ ১জন।
এছাড়ও পোষ্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন ৬শত ৩৪জন ভোটার। ৪৩টি কেন্দ্রের মধ্যে ভোট কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসাবে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট -২০২৬ এ প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভি এর আওতায় আনা হবে সেই সাথে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী একযোগে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।
ভোটগ্রহণ কর্মকর্তাদের যথাযথ আইনী ক্ষমতা প্রদান করা হবে।নির্বিঘ্নে ভোটগ্রহণ এর ক্ষেত্রে কোন প্রকার শৈথিল্য প্রদর্শন করা হবেনা।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬ উপলক্ষে ৪৫ জন প্রিজাইডিং অফিসার, ২শত ৮৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫ শত ৭৫ জন পোলিং অফিসারের ভোটগ্রহন প্রশিক্ষন সম্পন্ন করেছে সংশ্লিষ্ট দপ্তর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপুর্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর সহ উপজেলা প্রশাসন উল্লেখ করে উপজেলা উপজেলা নির্বাহি কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার সৈয়দ মুরাদ ইসলাম জানান, সার্বিক পরিস্থিতি খুব ভালো।