প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম আপডেট: ৩০.০১.২০২৬ ৭:২৬ পিএম (ভিজিট : ১৬৫)

X
মানববন্ধনে মুসল্লিরাসহ এলাকাবাসী
ভূমি অফিসের সার্ভেয়ারের বেপরোয়া ঘুষ বাণিজ্যের প্রতিবাদে ৩০ জানুয়ারি শুক্রবার দুপুরে (জুম্মার নামাজ শেষে) মানববন্ধন করেছে মুসল্লিরাসহ এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাগিয়া গ্রামে।
জানা গেছে, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাগিয়া মৌজায় ১৬ শতক জমি গ্রামে রতন কুমার রায় এবং তপন কুমার রায় এর কাছ থেকে মোঃ ফায়েক শেখ কিনে নেয়। পাশের জমির মালিক হিসাবে মোঃ ইয়ার আলী শেখ প্রিয়েমশন মামলা করেন।
ওই এলাকার ১৪ টি গ্রামের গন্যমান্য লোকজন শালিস মিমাংসা করে বাদী ও বিবাদীর সম্মতিতে ওই জমিতে একটি মক্তব তোলে। সে কারনে মোঃ ফায়েক শেখ মামলা পরিচালনা থেকে সরে দাড়ান ফলে মোঃ ইয়ার আলী শেখ এক তরফা রায় নিয়ে মালিকানা পেয়ে যায়। মোঃ ফায়েক শেখ আদালত থেকে জমাকৃত টাকা ফেরত পায়।
অন্যদিকে মোঃ ফায়েক তার পূর্ব দলিল বরাবরে তার চার মেয়ে সীমা ,আয়শা, মিতু, লাকী চার মেয়ের নাম দলিল করে দেয়। মক্তবের সংস্কার করতে গেলে লাকি বেগম আদালতে মামলা দায়ের করে।
আদালত দখল প্রমানের জন্য সহকারি কমিশনার অফিসে তদন্ত পাঠায়। এ সুয়োগে সার্ভেয়ার মোঃ ইব্রহিম খলিল প্রথমেই দুই হাজার টাকা হাতিয়ে নেয় আবারও গ্রামবাসীর কাছে হ্যান্ডস্যাম টাকা দাবী করে। তার দাবী পুরোন না হলে তিনি প্রতিপক্ষের অনুকুলে রির্পোট প্রদান করেন বলে অভিযোগ করেছে মানববন্ধনে অংশগ্রহণকারীরা। তারা এ ঘটনার সুষ্ঠ তদন্ত এবং শাস্তি দাবী করছে।