মধ্যনগর জগন্নাথ জিউর আশ্রমে বিএনপির মতবিনিময় সভা

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর বাজারের জগন্নাথ জিউর আশ্রমে আয়োজিত উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২

2026-01-30T19:25:50+00:00
2026-01-30T19:25:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধ্যনগর জগন্নাথ জিউর আশ্রমে বিএনপির মতবিনিময় সভা
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:২৫ পিএম   (ভিজিট : ৪১০)
X

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর বাজারের জগন্নাথ জিউর আশ্রমে আয়োজিত উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ ফ্রেরুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষে এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য, ঐক্যবদ্ধ হয়ে গণজাগরণ গড়ে তুলতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে ৮২ গ্রাম সমন্বিত একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রমে সনাতনী হিন্দুগণের সাথে মতবিনিময় করেন, বিএনপির নেতাকর্মীরা। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ এক আসনের ধানের শীষের দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কামরুজ্জামান কামরুল।

মতবিনিময় সভায় ৮২ গ্রাম আশ্রম কমিটির সভাপতি বরুণ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্ভু রায়ের সঞ্চলনায় প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বলেন, হিন্দু মুসলমান আমরা সকলেই ভাই ভাই, আপনারা আমার অভিভাবক, আপনাদের যেকোনো বিষয়ে আমাকে সরাসরি ফোন দিবেন, আপনাদের সকল সমস্যায় আমি আপনাদের পাশে থাকবো। পাশাপাশি সনাতনী হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সার্বিক সহযোগিতা কামনা করি।

এছাড়াও বলেন, আমি আপনাদের কামরুল আমাকে যেকোন সময় ডাকবেন আমি আপনাদের পাশে আছি এবং থাকবো সবসময়।তবে যাহারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং অন্যায়ের বিরুদ্ধে আতঙ্ক হিসেবে কাজ করে যাবো। জাতি ধর্মবর্ন নির্বিশেষে আপনারা আমাকে সহযোগিতা করবেন এটাই আমার প্রত্যাশা। এবং আসন্ন সংসদ নির্বাচনে সকলকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান প্রধান অতিথি সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান কামরুল।

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াত, জষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল বাশার, মোঃ মোশাহিদ তালুকদার প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy