বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামেরবোয়ালখালীতে নিজ ঘর থেকে মো.জমির উদ্দিন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর

2026-01-30T19:41:10+00:00
2026-01-30T19:52:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:৪১ পিএম  আপডেট: ৩০.০১.২০২৬ ৭:৫২ পিএম  (ভিজিট : ৭৯)
X

চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ ঘর থেকে মো.জমির উদ্দিন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নাম্বার  ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। 

জমির ওই এলাকার কেরানী বাজার শুক্কুর সওদাগরের বাড়ির জহির আহমদের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। সে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিল।

তার ভাইপো রুহুল উল্লাহ বলেন, আর্থিক সংকটের কারণে মানসিকভাবে চাপে ছিলেন জমির। দুপুরের সকলের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ জমিরের লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy